রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

লোহাগাড়ায় বাসের নিচে ২ বাইক আরোহীর প্রাণ

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ মোটরসাইকেল আরোহী ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজারগামী মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন- কুমিল্লার ছৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।

দোহাজারি হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে আমাদের সদস্যরা গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে। গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। তবে ঘাতক বাস আটক বা চিহ্নত করা যায় নি।