রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৯ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পতেঙ্গার খেজুরতলায় নিঃশব্দ মৃত্যুর ছায়া, অজ্ঞাত যুবকের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলা পয়েন্ট এলাকায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, লাশের আনুমানিক বয়স ২৫-৩০ বছর, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় নিশ্চিত করতে কাজ চলমান এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় এবং প্রয়োজনীয় তদন্ত শেষে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত থাকবে।