শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

২১ অক্টোবর ২০২৫

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পটিয়ায় বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলা থেকে হাইদগাঁও বিওসি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম পটিয়া থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।

অভিযানে মোটরসাইকেলে আরোহী দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (Made in USA), একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, অবৈধ অস্ত্রটি অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে পটিয়া থানায়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।