সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২১ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘গণভোটের দাবি মামার বাড়ির আবদার’ — রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাবকে ‘মামার বাড়ির আবদারের মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “একই খরচে যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করা যায়, তাহলে আলাদা করে বাড়তি ব্যয় করার প্রয়োজন নেই। তবে গণভোটের বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে— কোন কোন বিষয়ে পরিবর্তন বা সংস্কার আনা হবে, তা পরিষ্কারভাবে বলা জরুরি।”

তিনি আরও বলেন, “জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে। এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে জয় পেলেই জাতীয় নির্বাচনেও জয় নিশ্চিত— এমন ধারণার কোনো যৌক্তিক ভিত্তি নেই।”

বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগ সচল থাকবে কি না বা নিষিদ্ধ ঘোষণা করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তবে যারা অপরাধে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেকোনো উসকানিতে যেন কেউ প্ররোচিত না হয়— সবাইকে শান্ত ও সংযত থাকতে হবে।