রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৪ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে ভোরে দুই অটোরিকশা চুরি

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে দুইটি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের কালামিয়া স্কুল এলাকার একটি বাড়ি থেকে সিএনজি দুটো নিয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে পথে বসেছেন দুই চালক।

কালায়ারহাট এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টার দিকে সিএনজি অটোরিকশাগুলো চালিয়ে নিয়ে যায় চোরের দল।

সিএনজির দুটোর চালক মো. রমজান ও মো. নয়ন জানান, রাতে দারোগার বাড়ির একটি ঘরে মাসিক ভাড়ায় গাড়ি রাখেন তারা। গত বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো গাড়ি রেখেছিলেন। সকালে গাড়ি বের করতে গিয়ে দেখেন নেই। জমি বিক্রির টাকায় ও কিস্তিতে গাড়িগুলো ক্রয় করেছিলেন তারা।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সিএনজি অটোরিকশা চালকরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে।