সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সোমবার

২৭ অক্টোবর ২০২৫

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে পলিথিন কারখানায় অভিযান, উৎপাদনের দায়ে ২ জনের কারাবাস

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল এগারোটা থেকে বিকেলে চারটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে ২ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের জানান, অভিযান চলাকালে অবৈধভাবে পলিথিন উৎপাদন অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দুটি অবৈধ পলিথিন উৎপাদনকারী ও বিএসটিআই সিল জালিয়াত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি কারখানা সিলগালা করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জব্দ নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধভাবে পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান থাকবে।