মঙ্গলবার
২৮ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ রাশেদ রানা জানান, “মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করি। তার গায়ে শীতের জামা-কাপড় ছিল এবং লম্বা চুল ও দাড়ি দেখে মনে হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখের অংশ থেঁতলে গেছে।”
তিনি আরও জানান, “আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিবারের ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।”