রবিবার
০২ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির ঘোষণা করেছে দলটি।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে দলের রুকন (সদস্য) পর্যায়ে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল যাচাই-বাছাই করে শনিবার রাতে তা ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন রুকনদের প্রত্যক্ষ ভোটে।