রবিবার
০২ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
রোববার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন, আর হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব আরও জানান, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এই তালিকা দিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “দাবি-আপত্তি শুধু নতুনভাবে যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পূর্বের ভোটাররা ইতোমধ্যে চূড়ান্ত তালিকায় আছেন।”
উল্লেখ্য, চলতি মাসের ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।