সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৩ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনে লড়বেন খালেদা জিয়া

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মোট ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হচ্ছি। এই নির্বাচনেই জনগণ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবে।’

তিনি আরও জানান, ঘোষিত প্রার্থী তালিকা প্রাথমিক। প্রয়োজনে রাজনৈতিক সমন্বয় ও শরিক দলের সঙ্গে আলোচনা করে কিছু আসনে পরিবর্তন হতে পারে।

এ সময় মহাসচিব বলেন, বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রার্থী সমন্বয়ের কাজ অব্যাহত রেখেছে।