সোমবার
০৩ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নুরুল আমিন চেয়ারম্যানকে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “এটি শুধু আমার নয়, মিরসরাইয়ের মানুষের বিজয়ের সূচনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি শেষ পর্যন্ত লড়ব। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, “কোন ধরনের কটুক্তি, মিটিং, মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য নির্বাচনে সুষ্ঠু ও শক্তিশালী প্রচারণা চালানো।”
এই ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম-১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি এক ধাপ এগিয়ে গেল এবং ধানের শীষ প্রতীকের অধীনে ভোটারদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে।