সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৫ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হালদায় আড়াই লাখ টাকার চরঘেরা জাল ও ২৫ বড়শি জব্দ

অনলাইন ডেস্ক: হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস। এসব জালের বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) হাটহাজারীর উত্তর মার্দাশা হালদা নদীর রামদাস মুন্সিরহাট থেকে হালাদার মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. শওকত আলী জানান, অবৈধভাবে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। হালদা নদীর মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।