রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৮ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হালিশহরে শত্রুতার জেরে ছুরিকাঘাত, যুবকের মৃত্যু

নগরের হালিশহরে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। প্রাথমিকভাবে শত্রুতার জেরে এ খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান,  হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।