বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রবিবার

০৯ নভেম্বর ২০২৫

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

হাইকোর্টের আদেশে স্বস্তি আইভীর, পাঁচ মামলায় জামিন মঞ্জুর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিনারুলের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলায় সাবেক মেয়র আইভীকে আসামি করা হয়েছিল। গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিনই তাকে একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত পুনরায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন মঞ্জুরের পর তার আইনজীবীরা জানান, সাবেক মেয়র আইভী নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে হাজিরা দেবেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।