সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৯ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাপলা তুলতে গিয়ে চার স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

নিহতরা হলো—ফাতেমা (১৪), আফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। ফাতেমা ও আফিয়া দুই বোন, আর আলিয়া তাদের চাচাতো বোন। মিম তাদের প্রতিবেশী।

ইউএনও খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা বিলে শাপলা তুলছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ তারা পানির গভীরে পড়ে গেলে চারজনই উদ্ধার সম্ভব হয়নি।

স্থানীয়রা শোকপ্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।