বুধবার
১২ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রাজারহাট বাজারে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭ ও ৯।
অনলাইন ডেস্ক : সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের সুনামগঞ্জ সদর থানার কাজির পয়েন্ট এলাকা থেকে আব্দুস সালাম (৬০) কে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া থানার রাজাভূবন এলাকার নূর আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। সালাম রাঙ্গুনিয়া থানার ৪টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে সুনামগঞ্জ জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।