বুধবার
১২ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে পাঁচলাইশ থানা-পুলিশ এ অভিযান চালায়। এ সময় বাসায় থাকা সাতজনকে আটক করা হয়।
মহিবুল হাসান প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন সেখানে জড়ো হচ্ছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালানো হয়।
অভিযানে বাসার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য ডিভিআর বক্স জব্দ করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, “আমরা একটি ফেসবুক পোস্টে তথ্য পাই, ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে সেখানে কয়েকজন জড়ো হচ্ছেন। বিষয়টি যাচাই করতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।”
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিরা ‘ক্যাফে মিলানো’ নামে এক রেস্তোরাঁর কর্মচারী, যা মহিবুলের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ পরিচালনা করতেন।