শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

১৩ নভেম্বর ২০২৫

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বাঁশখালীতে বসতঘরে নববধূর ঝুলন্ত লাশ

বাঁশখালীতে বিয়ের ১৯ দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

অনলাইন ডেস্ক : বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খালাইচ্ছার দোকান এলাকার স্বামীর বাড়ি থেকে ফেরদৌস আক্তার (২৩) এর লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌস আক্তার ওই গ্রামের শাহাব উদ্দীনের স্ত্রী ও সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়ে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।