রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৪ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় সরফভাটা ইউনিয়নের আব্দুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মো. নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো.সেলিম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হবে।