শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের জনসংখ্যার অর্ধেক নারী—তাই তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “ভালো মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন আরও বেশি দক্ষ ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়ন চাই। দেশের ৫০ ভাগ নারীকে বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা কখনোই সঠিক হবে না। তাই নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।”
নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “পূর্বসূরিদের মতোই দেশ ও জাতির জন্য নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।”
অনুষ্ঠানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ বক্তব্য দেন।