রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৬ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, কেউ হতাহত নয়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, “সেন্ট্রাল রোড এলাকায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।”

এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ দুই স্থানের ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার উৎস খতিয়ে দেখছে।