রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৭ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি: জুলাই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে “জুলাই ঐক্য” নামের এক ব্যানারে এ আয়োজন করা হয়।

এসময় শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন আয়োজকরা।

জুলাই ঐক্যের সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে আমরা সন্তুষ্ট। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করা গেলে শহীদদের আত্মা শান্তি পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সদস্য জুলাই যোদ্ধা মোহিত হোসেন, সাজ্জাদ হোসেন, ফয়সাল রায়হান ও ফয়সাল নাহিন প্রমুখ।