মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের আনোয়ারায় নাশতা খেতে বেরিয়ে হয়েছে আইনুল ইশমাম(১৩) নামে এক মাদরাসাছাত্র। সে উপজেলার মালঘর আহমদিয়া ছাবেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা হেফজ ও এতিমখানার দাওরা বিভাগের ছাত্র। আইনুল মাদরাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে আসছিল।
অনলাইন ডেস্ক : নিখোঁজ শিশুটির মামা বোরহান শাকিল বলেন, প্রতিদিনের মতো সকালে মাদারাসার হোস্টেল থেকে নাশতা খেতে বের হয় আইনুল ইশমাম। কিন্তু পরে আর হোস্টেলে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে দুপুরের দিকে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে আইনুলকে অপহরণের কথা জানানো হয়। ফোন করা ব্যক্তি তাকে অপহরণ করে বাঁশখালী নিয়ে গিয়েছে বলে জানান। কিন্তু এরপর থেকে সেই নম্বরটি বন্ধ রয়েছে। আমরা খুবই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। আমার ভাগ্নেকে উদ্ধারে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। কেউ খোঁজ পেলে তার ভাইয়ের নম্বরে (০১৫৮৬১৩৫৯৮৭) যোগাযোগ করার অনুরোধ রইলো।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘এই ঘটনায় পরিবার জিডি করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’