সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শেখ হাসিনা–আসাদকে ফেরাতে দিল্লির কাছে নোট ভারবাল পাঠাবে ঢাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতের কাছে নোট ভারবাল পাঠানোর প্রস্তুতি চলছে। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতকে এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়নি, তবে খসড়া প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজই নোট ভারবাল পাঠানো হতে পারে।

তৌহিদ হোসেন বলেন, “রায়ের কপি আমরা পাঠাব না। নোট ভারবালের মাধ্যমেই রায়ের বিষয়টি জানানো হবে এবং শেখ হাসিনাকে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।”

তিনি আরও জানান, এর আগেও শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানো হয়েছিল, তবে তার কোনো জবাব পাওয়া যায়নি। এখন পরিস্থিতি ভিন্ন—কারণ আসামিরা দণ্ডিত হয়েছেন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ–সংক্রান্ত চুক্তিও রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অফিসিয়ালি আমরা চিঠি দেব। আশা করি এই প্রক্রিয়ায় অগ্রগতি হবে।”

এদিকে সোমবার তিনি জানিয়েছিলেন, সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে।