রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২২ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার (২২ নভেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষরও করেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছানো টোবগেকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি সরাসরি স্মৃতিসৌধে যান।

সফরের প্রথম দিনে টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আশা করা হচ্ছে, সফরের সময় দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

সফরের দ্বিতীয় দিনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে সম্মানে মধ্যাহ্নভোজে আভ্যর্থনা দেবেন এবং ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার সফর শেষে তিনি ঢাকা ত্যাগ করবেন।