শনিবার
২২ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের বিষয়ে সাধারণ মানুষ এখনো পুরোপুরি বোঝার সক্ষমতা রাখে না। পিআরের সঙ্গে পরিচিত না হওয়ার কারণে মানুষ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে বিভ্রান্ত থাকছে।
শনিবার (২২ নভেম্বর) আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, ১৫-১৬ বছর আগে ভয়াবহ শাসনকালে সরকার নিজস্ব লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েছে।
ফখরুল প্রশ্ন তুলেছেন, দেশে প্রচুর মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা থাকা সত্ত্বেও কেন দুর্নীতি, চুরি ও সম্পদ বিদেশে পাচার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মানুষের চরিত্র গঠনে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম।