রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৪ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঢাকায় কাবাডির মুকুট আবার ভারতের মাথায়

ক্রীড়া প্রতিবেদক:: ঢাকায় অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপে শিরোপা ধরে রেখেছে ভারত। সোমবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নারী কাবাডি তাইপেকে ৩৫–২৮ পয়েন্টে হারায় তারা।

২০১২ সালে প্রথম আসরে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও শুরু থেকে দুর্দান্ত ফর্ম ধরে রাখে দলটি। গ্রুপপর্বে অজেয় থাকার পর সেমিফাইনালে ইরানকে হারিয়ে ফাইনালে ওঠে তারা।

ফাইনালের প্রথমার্ধে ভারতকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে চায়নিজ তাইপে। সমানতালে লড়াই চললেও বিরতির আগে প্রতিপক্ষকে অলআউট করে ২০–১৬ পয়েন্টে এগিয়ে যায় ভারত।

বিরতির পর ব্যবধান কমাতে ব্যর্থ হয় চায়নিজ তাইপে। ম্যাচের শেষদিকে ফেরার আভাস দিলেও ভারতের স্কোর ছুঁতে পারেনি তারা।

অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জপদক জিতেছে। সেমিফাইনালে চায়নিজ তাইপের কাছে ২৫–১৮ পয়েন্টে হেরে ফাইনালে ওঠা হয়নি শাহনাজ পারভীনের দলের।