রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৮ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামে কোতোয়ালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ২টায় কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তবে তিনি নগরের কোন জায়গায় বসবাস করেন- সেটি জানা যায় নি।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায় নি বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।