সোমবার
০১ ডিসেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকার কেডিএস ফ্যাক্টরির পেছনে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অনলাইন ডেস্ক : সোমবার (১লা ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, আগুনের সংবাদ পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।