সোমবার
০১ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
তিনি জানান, চীনের পাঁচ সদস্যের প্রাথমিক মেডিকেল দল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছে। খালেদা জিয়ার মূল চিকিৎসক দল আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে।
এদিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতোই তার চিকিৎসা চলছে। যদিও তিনি সংকটাপন্ন, কিন্তু গতকাল যেমন ছিলেন—আজও তেমনই আছেন।”
বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, “নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কেউ যেন বিভ্রান্ত না হন। আমি যে তথ্য দিলাম, সেটাই খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল আপডেট।”
গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার চিকিৎসা চলছে।