বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ ডিসেম্বর ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাবর মুনাফ, বোয়ালখালী:: মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পেশায় মাইক্রোবাস চালক ফরহাদ হোসেন রাজু(৩০) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে। রাজু এক সন্তানের জনক। সে বিভিন্ন এনজিও সংস্থায় ঋণগ্রস্ত ছিলেন। মেবাইলে জুয়া খেলতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তার ছোট ভাই মো. রাহুল জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নিচে নামিয়ে ফেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।