বুধবার
০৩ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া অনেক প্রার্থী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। তিনি মন্তব্য করেন, “মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয়—কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না।”
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগ উসকে দিয়ে ভোট চাইছেন—‘ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম’ বলা হচ্ছে। তার অভিযোগ, “যারা একসময় বাংলাদেশের পক্ষে ছিল না, তারাই এখন ভোট চাইতে মাঠে নেমেছে, আর এজন্যই তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠেছে।”
জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী ও অসভ্য দল’ উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কখনো সফল হবে না।
আরও বলেন, “বলা খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো করতে পারব না—এই কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে।”
এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।