রবিবার
০৭ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে।
তফসিল ঘোষণার পর পোস্টার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে—সময়ের মধ্যে না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এ ছাড়া নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে, শেষ হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
ইসি সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) থেকেই প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানোর কাজ শুরু হবে। ভোটের দিন দেশে সাধারণ ছুটি ঘোষিত থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হতে পারে।