রবিবার
০৭ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে শহিদুল বুইশ্যা চক্রের সহযোগী ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. ইমন হোসেন (২২) গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) রাতে থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বাড়ইপাড়া হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেফতার ইমন হোসেন নাটোরের বরাইগ্রাম উপজেলার বাসিন্দা হলেও বর্তমান তিনি চট্টগ্রামের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। এ ঘটনায় চান্দগাঁও থানায় The Arms Act 1878 এর 19A ধারায় মামলা নং-১১, ৭ ডিসেম্বর ২০২৫ রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ইমন এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল বুইশ্যার সক্রিয় সহযোগী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অস্ত্র ও মাদক আইনের মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।