বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০৯ ডিসেম্বর ২০২৫

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ফটিকছড়িতে খেলতে গিয়ে অটোরিকশা চাপায় শিশু নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগতির অটোরিকশার চাপায় প্রাণ গেল চার বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহ আনাচের।

অনলাইন ডেস্ক : মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার উপজেলার নাজিরহাট পৌরসভা বুড়া বিবি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আনাচ হাটহাজারী উপজেলার মুনিয়া পুকুরপাড় এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

আরো পড়ুন:ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, চিরকুট উদ্ধার

জানা গেছে, নানার বাড়িতে বেড়াতে এসে আনাচ সড়কের পাশে খেলছিল। এ সময় দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আনাচকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনচকে মৃত ঘোষণা করেন ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারী সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।