সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নারী জাগরণের আলোয় বোয়ালখালী—রোকেয়া দিবসে তিন জয়ীতা সম্মানিত

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী সম্মাননা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নারী শিক্ষার বিস্তারই উন্নয়নের মূল চাবিকাঠি। বেগম রোকেয়া যে নারী জাগরণের আলো জ্বালিয়েছিলেন, সমাজের বাধা অতিক্রম করে সেই ধারাকে নারীরা এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, নবনিযুক্ত ওসি মো. মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা হারুন উর রশিদ ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

এবার শিক্ষা ও চাকরি, সফল জননী এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই তিন বিভাগে জয়ীতা হিসেবে সম্মাননা পান সুবর্ণা আচার্য্য, মনোয়ারা বেগম ও শিপ্রা দাশ।