মঙ্গলবার
০৯ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন—বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচন প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়, সেটিই আলোচনার মূল বিষয় ছিল। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার বিষয়েও আলোচনা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। সংঘাত বা সংঘর্ষমুখী রাজনীতি নয়—একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যেতে হবে সকলকে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।