সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১০ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“নির্বাচনের পরও ঐক্য বজায় রাখতে হবে”—এরশাদ উল্লাহ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং নির্বাচনের পরও এই ঐক্য বজায় রাখতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, “দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি, এমনকি আওয়ামী লীগের নিরীহ ভাইরাও ভোট দিতে পারেননি।”

এরশাদ উল্লাহ আরও জানান, নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে কালুরঘাট সেতু নির্মাণ, যা সম্পন্ন হলে মানুষের জীবনমান উন্নয়নে এবং সিডিএ’র মাধ্যমে বোয়ালখালীতে শিল্পায়ন করা সম্ভব হবে। এছাড়া তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভা শেষে তিনি গাড়ি বহরে আরাকান সড়ক, পেতন আউলিয়ার মাজার, পশ্চিম গোমদণ্ডী লালমতির বাপের মসজিদ, চরখিজিরপুর টেক্সঘর, পৌর সদর ও উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে অংশ নেন।

এ সময় বহরে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যানসহ অন্যান্য নেতা-কর্মীরা।