রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১২ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নতুন সংকটে থাইল্যান্ড, ক্ষমতা ফিরছে জনগণের হাতে—সংসদ ভেঙে দিল সরকার

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সংঘর্ষের পর থাইল্যান্ডের সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। এর ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী জানান, তিন মাস আগে সংখ্যালঘু সরকার হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই তার প্রশাসনকে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতেই সংসদ ভেঙে দেওয়াই উপযুক্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

ব্যবসায়ী থেকে রাজনীতিকে আসা আনুতিন ২০২৩ সালের অগাস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি গত সেপ্টেম্বর ক্ষমতায় এসে জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভাঙার প্রতিশ্রুতি দিয়েছিলেন—সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন এবার দেখা গেল।

দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে আসন্ন নির্বাচন পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।