সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১২ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভাষা প্রতিযোগিতায় ৬৩৩ শিক্ষার্থীর অংশগ্রহণ—শান্তিনীড়ের সফল আয়োজন

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড় আয়োজন করেছে ২য় শান্তিনীড় ভাষা প্রতিযোগিতা। শুক্রবার (১২ ডিসেম্বর) মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম জানান, মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া—এই তিন উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম শ্রেণির ৬৩৩ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাষা প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক সুভাষ সরকার এবং শান্তিনীড় সভাপতি নিজাম উদ্দিন। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন—

ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ও মীরসরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আবছার, শান্তিনীড় উপদেষ্টা মীর্জা জসীম উদ্দিন, ফেনী সাউথইস্ট কলেজের সহকারী অধ্যাপক জবা চক্রবর্তী, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, সাদমান সময়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরো উপস্থিত ছিলেন শান্তিনীড়ের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক সবুজ সেন, শিক্ষা ও বৃত্তি সম্পাদক নুর এ জাহেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দীক রিশাত, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফজলুল করিম, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়াসহ সংগঠনের সদস্য জামাল উদ্দিন শাহীন, আক্তার হোসেন, আবদুর রহিম, আবদুল আজিজ, কাজী রাসেল, নুর সালমান লিমন, মাসুম সোহান, ফাওয়াজ নিজামী, নাজমুল, তানিম, জোবায়ের, জাহেদুল, ঈশান, রাহি, ইয়াছিন, আকবর প্রমুখ।

শান্তিনীড় সূত্রে জানা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। ২০০৭ সাল থেকে শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ২০১৫ সালে প্রথম ভাষা প্রতিযোগিতার পর এবার দ্বিতীয়বারের মতো ভাষা প্রতিযোগিতাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।