রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৩ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে শতাব্দী এলিট কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাবের আয়োজনে ‘শতাব্দী এলিট কাপ দিবা-রাত্রী ক্রিকেট টুর্নামেন্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একই দিন রাত ১২টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাইজগাঁও ক্রিকেট দলকে পরাজিত করে নাইন উইংস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।

খেলা শেষে ক্লাব সভাপতি ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন ও সদস্য এইচএম মাসুকের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মাওলা বাদল, বাওয়াছড়া পাবসস লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন, সমাজসেবক আবু জাফর, শতাব্দী ক্লাবের সহ-সভাপতি মো. আরিফ হোসেন, অ্যাডভোকেট কামাল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক রনি ভৌমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আদিল রায়হান বলেন, “এই প্রথম শতাব্দী ক্লাবের উদ্যোগে দিবা-রাত্রী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম শহর, ফেনী ও মিরসরাই উপজেলার আটটি দল এতে অংশ নেয়। আমরা খেলায় নতুনত্ব আনার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “রানআউটসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ নেওয়া হয়েছে এবং প্রজেক্টরের মাধ্যমে সিদ্ধান্ত প্রদর্শন করা হয়েছে। খেলাধুলার উন্নয়নে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”