রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


মীরসরাইয়ে র্যাবের এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে যায় চোরের দল।
সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজোর্গ উমেদনগর গ্রামের ইয়াছিন হাজী বাড়ির র্যাবের উপ-পরিদর্শক আব্দুর রহিম সুমন ও ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুনের ঘরে এঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আরো পড়ুনঃ মীরসরাইয়ে কৃষকের সাড়ে পাঁচ শত কেজি মুলা চুরি
ভুক্তভোগী আজিমুল মামুন জানান, চাকরির সুবাদে আমরা পরিবার নিয়ে বাইরে থাকি। ঘর তালাবদ্ধ থাকে। শনিবার রাতে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমিরাতে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে রবিবার সকালে বাড়িতে ছুটে এসেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আমাদের বাড়ির আরিফের ঘরেও প্রবেশ করে চোরের দল। তবে সে ঘর থেকে কিছু নিতে পারেনি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।