বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রবিবার

১৪ ডিসেম্বর ২০২৫

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চন্দনাইশে শ্রদ্ধা ও শোকের আবহে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি এবং পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ফখরুদ্দিন।

বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্মত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।