রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৮তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা উপলক্ষে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক ও কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট এসএম শাহে নেওয়াজ আলী মির্জা।
রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন সিনিয়র রোভার মেট ও সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাদ্দাম হোসেন, ইমরান হোসেন, আবু কাইয়ুম ও পাভেল মহাজন।
অনুষ্ঠানে আঞ্চলিক সম্পাদক এসএম শাহে নেওয়াজ আলী মির্জা এবং ২০২৩ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনকারী কলেজের প্রাক্তন রোভার মেট পাভেল মহাজনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এসআরএম মো. বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেসমিন আকতার, শাহিন আক্তার, সৌরভ দত্ত, হৃদয় নাথ, লালন, অর্ক ও ইসমাম। এ সময় ১২ জন গার্ল ইন রোভার ও ৮ জন রোভার সহচর দীক্ষা গ্রহণ করেন।