রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৭ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ফুটপাত, ভোক্তা অধিকার আর প্রশাসন—হাটহাজারীর এক দিনের চিত্র

বাবলু দাশ, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে চার দোকানিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন

বুধবার বিকেলে হাটহাজারী পৌরসভার বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, পৌরসভার বাস স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চলাকালে ফুটপাত দখল করা এবং দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে রোকন উদ্দিন, আদর, সালাউদ্দিন ও বাবুল নাথ—এই চার দোকানিকে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, দখলকৃত অংশে থাকা মালামাল জব্দ করে মোবাইল কোর্টের বিধি অনুযায়ী সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।