সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পটিয়ায় বিএনপি প্রার্থী এনামুল হক এনামের মনোনয়ন ফরম সংগ্রহ

নয়ন শর্মা, পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা জনাব গোলাম হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

মঈনুল আলম ছোটন সাংবাদিকদের বলেন, “আলহাজ্ব এনামুল হক এনাম একজন ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও জনবান্ধব নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং নানা নির্যাতন ও মামলার শিকার হয়েছেন।

এসব ত্যাগের স্বীকৃতি হিসেবে বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং পটিয়ার সর্বস্তরের সমর্থন ও ভালোবাসায় তিনি নির্বাচনে বিজয়ী হবেন।”