সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে সাবেক ছাত্রলীগ নেতা আটক—মামলা তদন্ত চলছে

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩২) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার কানুনগোপাড়া এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খঞ্জপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়।