বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বাবলু দাশ, হাটহাজারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল মালেক চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি চট্টগ্রাম-৫ আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন এবং চসিক বায়েজিদ ১ ও ২ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও হাটহাজারী উপজেলা সাবেক আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম, পৌরসভা যুব বিভাগের সভাপতি ও ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ধলই ইউনিয়ন সেক্রেটারি মো. সেলিম উদ্দিন চৌধুরী, লাঙ্গলমোড়া ইউনিয়ন সেক্রেটারি রফিকুল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।