শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শনিবার

২০ ডিসেম্বর ২০২৫

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

দলীয় সভা শেষে হঠাৎ অসুস্থ ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে ভাইরাস সংক্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফখরুল নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় তিনি দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে থাকবেন।