সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২১ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে—নির্বাচন কমিশন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ইসির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ ব্যাহত করা যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনকে যারা বিঘ্নিত করতে চায়, তাদের চিহ্নিত করার কথাও জানিয়েছে কমিশন।

বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এছাড়া যৌথবাহিনীর অভিযান পুনরায় শুরু করা হবে বলে ইসি জানায়। কমিশনের মতে, এতে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বাড়বে।